চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও – বর্ণমালা টেলিভিশন

চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ | ৬:১৩ 68 ভিউ
দীর্ঘ এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফরের অংশ হিসেবে বুধবার (১৩ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। তবে এই সফরের সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টি হলো রুবিওর ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা এবং তা এড়িয়ে তাকে বেইজিংয়ে স্বাগত জানানোর জন্য চীনের নেওয়া এক অদ্ভুত কৌশল। চীন সরকার আনুষ্ঠানিকভাবে তাদের দাপ্তরিক নথিতে রুবিওর নামের বানান বা প্রতিবর্ণীকরণ বদলে দিয়েছে, যাতে পূর্বের নিষেধাজ্ঞার আওতায় থাকা নামের সঙ্গে বর্তমান নামের অমিল তৈরি হয়। সিনেটর থাকাকালীন রুবিও উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়ন এবং হংকং ইস্যু নিয়ে চীনের কঠোর সমালোচনা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় চীন তার ওপর দুইবার নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিতে তার প্রবেশ নিষিদ্ধ করেছিল। তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন এক কূটনৈতিক সমঝোতার পথ খুঁজে বের করে। গত বছরের জানুয়ারিতে রুবিও দায়িত্ব নেওয়ার ঠিক আগে চীন সরকার তার নামের প্রথম অক্ষর ‘রু’-এর পরিবর্তে অন্য একটি চীনা অক্ষর ‘লু’ ব্যবহার করতে শুরু করে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি মূলত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তাকে বেইজিংয়ে প্রবেশের সুযোগ দেওয়ার একটি সুকৌশলী উপায়, কারণ আগের বানানের ‘রুবিও’ নিষিদ্ধ থাকলেও নতুন বানানের ব্যক্তির ক্ষেত্রে সেই আইনি বাধা থাকছে না। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই বিষয়ে জানান, রুবিওর ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ছিল মূলত সিনেটর থাকাকালীন তার কর্মকাণ্ডের প্রেক্ষিতে। তবে বর্তমান রাষ্ট্রীয় সফরের গুরুত্ব বিবেচনায় তাকে এয়ার ফোর্স ওয়ানে করে বেইজিং প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবিতে রুবিওকে নাইকির ট্র্যাকসুট পরা অবস্থায় দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। উল্লেখ্য, এই ট্র্যাকসুটটি অনেকটা ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পোশাকের মতো, যাকে গত জানুয়ারিতে মার্কিন বাহিনী আটক করেছিল। যদিও মারকো রুবিওকে চীনের কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি চীনকে যুক্তরাষ্ট্রের এক অভূতপূর্ব প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেছেন, তবে বর্তমান প্রশাসনে তিনি ট্রাম্পের সুরেই কথা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন বন্ধু হিসেবে দেখেন এবং মানবাধিকারের চেয়ে বাণিজ্যিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে রুবিও সেই নীতির সাথেই তাল মিলিয়ে চলছেন। তবে তাইওয়ান ইস্যুতে তিনি এখনো তার অনড় অবস্থান বজায় রেখেছেন এবং স্পষ্ট করেছেন যে কোনো বাণিজ্যিক চুক্তির বিনিময়ে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে আপস করা হবে না। আজ এই ঐতিহাসিক সফরে ট্রাম্প ও রুবিও বেইজিংয়ের মাটিতে পা রাখার মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন কোনো মোড় আসে কি না, সেটিই এখন বিশ্ব রাজনীতির মূল আকর্ষণ। সূত্র: ফ্রান্স ২৪

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন