চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রত্যয় তারেক পরিষদের – বর্ণমালা টেলিভিশন

চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রত্যয় তারেক পরিষদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ May, ২০২৫ | ১০:৩১ 209 ভিউ
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয়তাবাদি তারেক পরিষদ। সোমবার বিকালে রাজধানীর পল্ল­বীতে তারেক পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলাম লরেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিুর রহমান হাবিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা নিয়ে কাজ করছে এই সংগঠনটি। তারেক পরিষদের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন রুমির সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় তারেক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মিজু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান খাঁন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবদুর রহমান (লিটন), তারেক পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন ও কেন্দ্রীয় কমটিরি সদস্য মো. রোকনুজ্জামান রনি। ভিডিও কনফারেন্সে সংগঠনের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাজ করতে হবে।’ তারেক পরিষদের সভাপতি সাহিদুল ইসলাম লরেন বলেন, ‘চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক তারেক পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। ঐক্য, শিক্ষা, সততা, দেশপ্রেমকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানোই হলো আমাদের প্রধান কাজ।’ ওয়াসিম আলম শাওন বলেন, ‘জাতীয়তাবাদী বিএনপির চেতনা কর্মীবান্ধব না হয়ে জনবান্ধব হতে হবে।’ দোয়া ও আলোচনা সভা শেষে কেট কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। এরপর সংগঠনটির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের