চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ – বর্ণমালা টেলিভিশন

চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২২ 190 ভিউ
চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন। এ ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সন্তুষ্ট। ধান সংগ্রহ অভিযান সরাসরি চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সেন্ট্রাল স্টোরেজ ডিপো-সিএসডি, লোকাল স্টোরেজ ডিপো-এলএসডি, জেলা ও উপজেলা সমূহে ধান সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২৫ মৌসুমে বিভাগ ওয়ারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বিভাজনে চট্টগ্রাম বিভাগে ৪৫ হাজার ৬৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুমোদন পাওয়া যায়। পরে ২৫ শতাংশ হিসাবে অতিরিক্তসহ ৪৬ হাজার ৬১৯ লক্ষ্যমাত্রা ধরা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে গত ২৪ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ধান সংগ্রহের মাত্রা কিছুটা বেড়েছে। বিশেষ করে ধান সংগ্রহের হার। কৃষকরা সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে উৎসাহিত হচ্ছেন। হাটহাজারী উপজেলার কৃষক আবদুল হামিদ জানান, সরকারকে ধান বিক্রি করতে আগের মত ঝামেলা পোহাতে হচ্ছে। ধান নিয়ে গেলেই নিয়ে নিচ্ছেন কর্মকর্তারা। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের যথাযথ মূল্যায়ন করছেন। প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা আন্তরিক সহায়তা করছেন। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী জানান, বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১১ জুন পর্যন্ত ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকার বোরো ধান সংগ্রহ মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর লক্ষ্যে প্রতি কেজি ধানের মুল্য ৩৬ টাকা নিধারণ করেছে। এতে কৃষকের ধান সংগ্রহের ব্যাপারে উৎসাহ যেমন বেড়েছে তেমনি দেশের খাদ্যের চাহিদা মেঠাতে আশানুরুপ ফলাফল পাওয়া যাচ্ছে । বোরো ধান সংগ্রহ সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও এলএসডি সমুহে নিদের্শনা ও নিবিড় তদারকির মধ্যে রাখা হয়েছে। কোন অনিয়ম পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান