গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত – বর্ণমালা টেলিভিশন

গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৬:৪৯ 212 ভিউ
গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জেলায় আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আজ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে কারফিউয়ের সময়সীমা বাড়ান হয়। আদেশে বলা হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা জারি করা হলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরিক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। এর আগে গতকাল শুক্রবার এক আদেশে বলা হয়, গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়। গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জ সদরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এমন পরিস্থিতিতে ওই দিন রাত ৮টা থেকে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের পক্ষ থেকে কারফিউয়ের সময় বাড়ানো হয়। আজ শনিবার এক আদেশে আবারও কারফিউ এর সময় বৃদ্ধি করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান