গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
241 ভিউ

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:০৯ 241 ভিউ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের সেনাবাহিনীর এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করায় পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মুশফিকুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে বরখাস্ত করা হয়। এর আগে এএসপিকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির। আবির জানান, গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এসপি মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। দিনাজপুরের পুলিশ সুপার মারুফ হোসেন মারুফ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ