গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫
১০:৩০ পূর্বাহ্ণ
230 ভিউ

গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:৩০ 230 ভিউ
বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে পালিত হলো ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ ২০২৫। মঙ্গলবার (৮ জুলাই) গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কলেজ ভবনের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সহযোগী অধ্যাপক ও চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়দা ফাতেহা নূর। তিনি বলেন, ‘বিশ্বের চর্ম স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ রয়েছে, সেটি বাংলাদেশের সাধারণ চিকিৎসক সমাজের কাছে বাস্তব প্রেক্ষাপট তুলে ধরা এবং তাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য’। অনুষ্ঠানে স্কিন বিশেষজ্ঞ ডা. ফাতেহা নূর জানান, বর্তমানে বাংলাদেশে প্রতি তিন জনের একজন কোনো না কোনো চর্মরোগে আক্রান্ত, যা নিঃসন্দেহে এক ভয়াবহ মহামারির চিত্র। বিশেষত ‘স্ক্যাবিস’ এখন বিশ্বের বেশ কিছু উন্নত দেশের মতো বাংলাদেশেও মহামারি আকার ধারণ করছে। এটি আগামী প্রজন্মের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক বিকলাঙ্গতার কারণও হতে পারে। তিনি আরও বলেন, ‘ম্যালাজমা আর কেবল ত্বকের রোগ নয়। এটি এখন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে বিষাদ ছড়িয়ে দিচ্ছে। অনেক মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে ম্যালাজমায় আক্রান্ত হয়ে পরবর্তীতে পারিবারিক টানাপোড়েনে বিচ্ছেদের শিকার হচ্ছেন। যদিও এই সমস্যা এখনও অনেকের চোখে ধরা পড়ে না, তবে এর ব্যাপকতা এমন পর্যায়ে পৌঁছেছে যা কেবল একজন চর্মরোগ বিশেষজ্ঞই গভীরভাবে উপলব্ধি করতে পারেন’। ডা. সৈয়দা ফাতেহা নূর বলেন, ‘আজকের এই আয়োজনের উদ্দেশ্যই ছিল চর্মরোগের ভয়াবহতা সম্পর্কে আমাদের সকলের মধ্যে সেই উপলব্ধি তৈরি করা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা