গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ – বর্ণমালা টেলিভিশন

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ৭:৪২ 99 ভিউ
গাজীপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় গাজীপুর চৌরাস্তা থেকে শহরের প্রধান রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েন। জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের সঙ্গের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, রেলক্রসিংয়ের গুমটি ঘরে কর্মরত মাস্টার রফিউদ্দিন তার পয়েন্টস ম্যানদের সিগন্যাল পরিবর্তনের দায়িত্ব দেন। পয়েন্টস ম্যান দুই নম্বর লাইনের পরিবর্তে এক নম্বর লাইনের পয়েন্টস খুলে দেয়। এতে ট্রেনটি মিটার গেজের এক নম্বর লাইনে প্রবেশ করতে গিয়ে ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এদিকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচুতি হওয়ার পর স্টেশনের তিন নাম্বার লাইনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটির যে বগিগুলো লাইনচ্যুত হয়নি সেগুলোকে বিচ্ছিন্ন করে মৌচাকের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে ওই লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন হবে না। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা হয়নি। রাজবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী