গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ April, ২০২৫ | ৯:৫৩ 154 ভিউ
গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরাইল। যার মাধ্যমে জিম্মিদের মুক্তির পথ তৈরি হবে এবং সম্ভাব্যভাবে যুদ্ধ শেষ করার জন্য পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে মনে করছে দেশটি। তবে হামাস ইতোমধ্যে এই প্রস্তাবের একটি শর্ত প্রত্যাখ্যান করেছে। সে শর্তটি হচ্ছে সম্পূর্ণভাবে সংগঠনটির নিরস্ত্রীকরণ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি কপির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে, এর বিনিময়ে ইসরাইল ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে আটককৃত ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরাইলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে, যা ১৮ মার্চের যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের আগে ছিল। এছাড়া, ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেতজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এই সময়ে মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। একইসঙ্গে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরবর্তী ধাপে, হামাস জীবিত জিম্মিদের প্রমাণাদি দেবে এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ বিষয়ে এখনো কোনো সরাসরি মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা