গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৬:১৯ 98 ভিউ
গত ২১ মাসের যুদ্ধে দখলদার ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তকারী আইনজীবী ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সেসকা ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য জাতিসংঘের বিশেষ দূত, এবং স্বাধীন তদন্তকারী হিসেবে কাজ করছেন। এটি ইসরায়েলের সমালোচকদের শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টা। ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা এমন এক সময় আসলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করছেন। সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফ্রান্সেসকাকে তার পদ থেকে সরিয়ে দিতে জাতিসংঘের ওপর চাপ সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে সেই প্রচেষ্টা এখনো সফল হয়নি। তবে নিষেধাজ্ঞার বাস্তব প্রভাব কী হবে এবং তিনি কূটনৈতিক কাগজপত্র দিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ফ্রান্সেসকা একজন ইতালীয় মানবাধিকার বিষয়ক আইনজীবী। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতাকে গণহত্যা উল্লেখ করে এর কঠোর সমালোচনা করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জোরালো সমর্থক। সম্প্রতি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানিয়ে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছেন ফ্রান্সেসকা। ১ জুলাই তার প্রকাশিত একটি প্রতিবেদনে গাজায় গণহত্যা চালাতে সহযোগিতা করা বেশ কয়েকটি মার্কিন কম্পানির নাম উল্লেখ করেছেন। এর মধ্যে ইসরায়েলে অস্ত্র পাঠানো কম্পানি থেকে শুরু করে শিপিং, রিয়েল এস্টেট, প্রযুক্তি, ব্যাংকিং ও অর্থায়ন, পর্যটন শিল্পের পাশাপাশি শিক্ষাক্ষেত্রের কম্পানিগুলোর কার্যকলাপ উল্লেখ করা হয়েছে। তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় ইসরায়েলের বর্বরতা অনেক কম্পানি ও ব্যক্তির জন্য লাভজনক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি