নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল
আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির
আ.লীগের বোঝা বিএনপির কাঁধে
৪২ জনই উচ্চশিক্ষিত স্বশিক্ষিত দুজন
স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপি
অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির
রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন
গণঅধিকারে ফিরছেন না রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। ঝিনাইদহ- ৪ (কালীগঞ্জ সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
তবে নির্বাচনে জিততে পারেননি। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটপ্রাপ্তির দিক থেকে তিনি হয়েছেন তৃতীয়। নির্বাচিত না হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে—রাশেদ খান কি বিএনপিতেই থাকবেন? নাকি ফিরবেন গণঅধিকার পরিষদে?
সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই। এটিই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
এসময় তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক সুপ্রতিষ্ঠিত রয়েছে। তিনি মনে করেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক উদ্দেশ্য অনেকাংশে মিলিত। তাই বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এখন দলের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি চালিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।
রাশেদ খান জানান, নির্বাচনের আগে গণঅধিকার পরিষদ ও বিএনপি যৌথভাবে আসন বণ্টন এবং সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। গণঅধিকার পরিষদে থাকাকালীন সময়ে ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার পক্ষে কাজ করেছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।