খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ – বর্ণমালা টেলিভিশন

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৮ 149 ভিউ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ভিলায় যান তিনি। সাক্ষাৎ শেষে সেনাপ্রধান রাত ৯টার পরপরই সেখান থেকে চলে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন সেনাপ্রধান। এ সময় তাঁর সঙ্গে তাঁর সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ফিরোজায় ছিলেন। সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাঁকে স্বাগত জানান।’ ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সেজন্য তিনি দোয়া করেছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ অনেকে ফিরোজায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?