কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও? – বর্ণমালা টেলিভিশন

কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:৩০ 25 ভিউ
অ্যাপলের ৫০তম বর্ষপূর্তির আয়োজনের ঘনিয়ে আসেছে। সেই সাথে আলোচনা তীব্র হচ্ছে, কে হবেন সিইও টিম কুকের উত্তরসূরী? এই আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম হলো জন টার্নাস। যিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান। জন টার্নাস বহু বছর ধরে অ্যাপলের মূল পণ্য আইফোন, ম্যাক ও আইপ্যাডের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালে তিনি অ্যাপলের শীর্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যোগদানের পর থেকে পণ্যের মান ও কার্যক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। ব্যাটারি লাইফ, পারফরম্যান্স এবং কানেক্টিভিটিতে উন্নতি ঘটিয়ে তিনি অ্যাপলের পণ্যের লাইনআপকে শক্তিশালী করেছেন। টার্নাস সম্প্রতি একটি গোপন রোবট প্রজেক্টের তত্ত্বাবধান নিয়েছেন। এই প্রকল্পে এমন একটি টেবিলটপ ডিভাইস তৈরি হচ্ছে যা ‘ফেস টাইম’ কলের সময় ঘুরে ঘুরে বক্তার দিকে মনোযোগ দেয়। আশা করা হচ্ছে, এটি আগামী বছর বাজারে আসবে। তিনি শুধু পণ্য তৈরি ও প্রযুক্তি উন্নয়নে নয়। পণ্যের মার্কেটিং ও ওয়েবসাইট কনটেন্ট নিয়েও সরাসরি কাজ করছেন। এছাড়া তিনি অ্যাপলের ডিভাইসগুলোকে আরও পরিবেশবান্ধব করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জন টার্নাস বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিজাইন টিমের তত্ত্বাবধান করছেন। ফলে তিনি ডিজাইন ও সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে প্রধান সংযোগকারী হিসেবে কাজ করছেন। এর কারণে তাকে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে দেখা হয়। টার্নাস আইফেনের ইতিহাসে সবচেয়ে বড় রিভ্যাম্প প্রকল্প নিয়েও কাজ করছেন। যার মধ্যে ফোল্ডেবল আইফোন রয়েছে। এটি সম্ভবত এই বছরের মধ্যে বাজারে আসবে। অ্যাপলের ভেতরে তিনি সহকর্মী ও সিনিয়র লিডারদের কাছে খুবই জনপ্রিয়। তার শান্ত ও ভারসাম্যপূর্ণ নেতৃত্ব অনেকটা টিম কুকের মতো। জন টার্নাস প্রোডাক্টের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অ্যাপলকে তার মূলধারার মানের দিকে ফিরিয়েছেন। অ্যাপল বর্তমানে এআই ও অন্যান্য প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে আছে। টার্নাস ইতিমধ্যে এআই-পাওয়ারড ডিভাইস ও নতুন হার্ডওয়্যার ধারণা নিয়ে কাজ করছেন। তবে এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই দেখাবে। জন টার্নাসকে অ্যাপলের ভবিষ্যৎ সিইও হিসেবে দেখা হচ্ছে তার প্রযুক্তি দক্ষতা, নেতৃত্ব, ডিজাইন ও পণ্যের মান উন্নয়নের জন্য। যদিও চ্যালেঞ্জ আছে, তার ভেতরের সম্মান ও অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য প্রধান প্রার্থী বানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার