কু-প্রস্তাবের শিকার হয়েছিল পায়েল! – বর্ণমালা টেলিভিশন

কু-প্রস্তাবের শিকার হয়েছিল পায়েল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৬:৩৮ 39 ভিউ
গ্ল্যামার জগতের চাকচিক্যের আড়ালে যে গাঢ় অন্ধকার লুকিয়ে থাকে, তার নাম ‘কাস্টিং কাউচ’। কাজের সুযোগের বিনিময়ে অনৈতিক সুবিধা চাওয়ার এই ঘৃণ্য প্রথা থেকে রেহাই পাননি টালিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকারও। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এনে রীতিমতো বোমা ফাটালেন দেবের একসময়ের এই জনপ্রিয় নায়িকা। একসময় টালিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট উপহার দিয়েছে। অথচ খ্যাতির শিখরে থাকা এই অভিনেত্রীকেই কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রি’-এর একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন পায়েল। শো-এর প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরছেন তিনি। পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ অভিনেত্রী ঠিক কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট করতে সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘যৌন সুবিধা?’ জবাবে কোনো রাখঢাক না রেখেই পায়েল ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, ‘হ্যাঁ, সেটাই।’ নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান, তিনি যখন সেই অনৈতিক আবদারে সাড়া দেননি এবং তার ক্যারিয়ারে ফ্লপ ছবির কারণে খারাপ সময় চলছিল, তখন সেই প্রযোজক প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। পায়েলের ভাষায়, ‘‘ফ্লপ ছবির পর আমার ক্যারিয়ারে যখন একটা কঠিন সময় চলছিল, সেই প্রযোজক তখন আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খারাপ কথা লিখতেন। এমনকি আমার ছবিতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেন। বেসিক্যালি তিনি পুরো ‘সাইকো’ হয়ে গিয়েছিলেন।” তবে সেই প্রযোজকের নাম প্রকাশ না করলেও পায়েল জানান, তিনি ভেঙে পড়েননি। নিজের যোগ্যতায় তিনি ফিরে এসেছেন। তার কথায়, “তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’ হলো, ‘লে ছক্কা’ হলো। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং করেছিলাম।” ভিডিওতে তরুণী বলেন, ‘আমি ভাবতেই পারিনি সে এমন কথা বলবে। না বলার পরও এমন আচরণ করে যা আমাকে ভয় পাইয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, একা নারী হিসেবে ভ্রমণ করা কতটা চ্যালেঞ্জিং, এ ঘটনাটি তাকে সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছে। ‘আমি এই ঘটনার কারণে পুরো ভ্রমণ নষ্ট করব না, কিন্তু মানসিকভাবে এটা একটা ধাক্কা।’ ঘটনার পর পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ