কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
৮:৩৫ পূর্বাহ্ণ
141 ভিউ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৮:৩৫ 141 ভিউ
কুষ্টিয়ায় আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাসহ তিনজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ্য ওমর ফারুক (৪৭), যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওমর ফারুক, রেজাউল ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান জানান, রেজাউল ইসলামকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তীতে শুনানি হবে। অপরদিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপি কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, কুষ্টিয়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র চৌড়হাস মোড়ে রেজাউল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে সেখানে ও তার আশেপাশে ফুলতলা বাজার এলাকায় দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন বাবু। এলাকায় তার নিজস্ব বাহিনী ছিল। সেই বাহিনী নিয়ে বিভিন্ন বিচার শালিস করে টাকা নিতো। এছাড়া মারধর ও প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ ছিল। চৌড়হাস এলাকায় বিভিন্ন নির্বাচনে তার নিজস্ব বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখলে রাখতো। ৫ আগস্টের পর রেজাউল পালিয়ে যান। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও আওয়ামী লীগের অর্থদাতা ওমর ফারুক (৪৭) এবং কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আলোচিত এনআইডি জালিয়াতির অন্যতম হোতা আশরাফুজ্জামান সুজন (৪৬)। তারা সকলেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। অন্যদিকে ওমর ফারুক সদর উপজেলার খাজানগর এলাকায় অটো রাইসমিলের মালিক। পাশাপাশি তিনি হঠাৎ করে সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদ পেয়ে যান। অভিযোগ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সাথে সখ্যতা থাকায় রাতারাতি নেতা বনে যান ওমর ফারুক। ওমর ফারুক আতাউর রহমান আতার ব্যবসায়িক অংশীদার ছাড়াও অর্থের যোগানদাতা ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কুষ্টিয়া শহরের এনএস রোডে বহুল আলোচিত কোটি টাকার জমি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করার মামলার আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী