নিউজ ডেক্স
আরও খবর
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩
তিন সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু
আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
তিনি বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন।তাদের পরিচয় এখনও মেলেনি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।