কবিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০ – বর্ণমালা টেলিভিশন

কবিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৫০ 54 ভিউ
নোয়াখালীর কবিরহাটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ এবং জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে কবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে শিবিরের আয়োজনে জামাতে নামাজ পড়ুয়া তরুণদের সাইকেল প্রদান অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের লোকজন হামলা করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে রাতে জামায়াত-শিবির কবিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল তাদের মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া-পালটাধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। জামায়াতের দলীয় অফিস ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন-দৈনিক ইনকিলাবের কবিরহাট উপজেলা সংবাদদাতা সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিকান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন রাব্বি, পৌরসভা ছাত্রদলের কর্মী নবেল মাহমুদ। এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির আহ্বায়ক কারুল হুদা চৌধুরী লিটন ও করিহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন বলেন, জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে আমাদের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিএনপির কর্মীরা আবারও অতর্কিত হামলা করে। এদিকে শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য উভয় দলের নেতাদের ডেকে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় দুই দলের নেতারা প্রশাসনকে আশ্বস্ত করেছে। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার