নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি
এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের জয়
ওমানকে ১৮.৪ ওভারে ১৩০ রানেই গুঁড়িয়ে দিল আরব আমিরাত। এশিয়া কাপের ১৭তম আসরের সপ্তম ম্যাচে ৪২ রানে জয় পেলো টুর্নামেন্টের স্বাগতিকরা।
সোমবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে আরব আমিরাত। প্রথবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৫১ রান করেন আলিশান শরফু।
চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকির গতিতে বিভ্রান্ত হয়ে ১৮.৪ ওভারে ১৩০ রানেই অলআউট হয় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আরিয়ান।
দুই দল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে। আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারে। আজ ওমানকে হারিয়ে জয়ে ফিরে।
অন্যদিকে ওমান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬১ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে অলআউট হয়ে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। আজ দ্বিতীয় ম্যাচেও তারা হেরে গেলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]