এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের জয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ অক্টোবর, ২০২৫
৭:২০ পূর্বাহ্ণ
110 ভিউ

এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ৭:২০ 110 ভিউ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল কাজাখস্তানের ক্লাব এফসি কাইরাত। মঙ্গলবার রাতে পাভলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ ব্যবধানে কাইরাতকে হারিয়েছে। এমবাপ্পে তিনটি গোল করেন, আর বাকি দুটি গোল করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। সপ্তাহের শুরুটা বাজে কেটেছে রিয়ালের। লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ৫-২ ব্যবধানে। সে হতাশা এবার তারা কাটাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আসর শুরুর প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে জয় পেতে কষ্ট হলেও এবার তারা দাপট দেখাল। প্রতিপক্ষের মাঠে পুরাটা সময় আধিপত্য করেছে লস ব্লাঙ্কোরা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ১২টিই লক্ষ্য বরাবর রেখেছিল তারা। এদিন ম্যাচ শুরুর ২৫তম মিনিটেই লিড তুলে নেয় শাবি আলোনসোর শিষ্যরা। পেনাল্টি উপহার পেয়ে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে গোলের উদ্দেশে আরও একাধিক শট নেয় শাবির শিষ্যরা। তবে জালের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কাইরাতকে একেবারে বিধ্বস্ত করে ছাড়ে রিয়াল। এবারও এমবাপ্পে ঝলক। ৫২তম মিনিটের গোলে বড় কৃতিত্বটা অবশ্য গোলরক্ষক থিবো কোর্তোয়ার। পাল্টা আক্রমণে তার লম্বা পাস অরক্ষিত পেয়ে দ্রুত এগিয়ে কাইরাতের জালে জড়ান এমবাপ্পে। ২০ মিনিট পর হ্যাটট্রিক তুলে নেন ফরাসি তারকা। আর্দা গুলারের পাস বক্সে পেয়ে কাইরাতের গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। ৮৩তম মিনিটে দারুণ এক আক্রমণ শাণিয়ে ব্যবধান ৪-০ করেন কামাভিঙ্গা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বাঁ প্রান্তে রদ্রিগোকে পাস দেন তিনি। তার থেকে ফিরতি পাস পেয়ে জালে জড়ান কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গঞ্জালো গার্সিয়ার পাস পেয়ে কাইরাতের জালে শেষ পেরেকটি ঠুকেন দিয়াজ। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে মার্শেইকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট আপাতত ৩৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে এমবাপ্পেরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ