এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৮ 29 ভিউ
সৌদি আরবজুড়ে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজার ৭৯০ অবৈধ বাসিন্দাকে আটক করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে তল্লাশি চালায়। ওকাজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানে ১২ হাজার ২৫২টি আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১ হাজার ৮০৫ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৩৭০ জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ১৪৮ জনকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সীমান্তসংক্রান্ত অপরাধ দমনে অভিযানটি বিশেষভাবে নজর দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬১ জনকে আটক করা হয়েছে। তাদের ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অবৈধ প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা কর্ম দেওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ২৯২ প্রবাসী আইনগত প্রক্রিয়ার অধীনে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৪১০ পুরুষ এবং এক হাজার ৮৮২ নারী রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর