একযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ – বর্ণমালা টেলিভিশন

একযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৫:০৬ 58 ভিউ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদনের ৪৮ ঘণ্টা না পেরোতেই ৫০ নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত জেলা কমিটিকে ‘অবৈধ, অস্বচ্ছ ও একতরফা’ বলে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তার। পদত্যাগকারীরা হলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলামসহ ৫০ জন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই হঠাৎ করে একটি নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। পুরো প্রক্রিয়াটি গোপনে ও কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্পন্ন হয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও নীতির পরিপন্থি। একযো তারা আরও বলেন, নতুন কমিটিতে এমন কয়েকজনকে জায়গা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া ছাড়া গঠিত কোনো কমিটি তারা মেনে নেবেন না। সংগঠনের আদর্শ রক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত ২৮ নভেম্বর ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি নতুন অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি