উত্তরাখন্ডের ‘চাষী মুখ্যমন্ত্রী’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ জুলাই, ২০২৫
৭:৫৯ পূর্বাহ্ণ
196 ভিউ

উত্তরাখন্ডের ‘চাষী মুখ্যমন্ত্রী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৭:৫৯ 196 ভিউ
সাদা টি-শার্ট। সাদা প্যান্ট হাঁটু পর্যন্ত গোটানো। কর্দমাক্ত। চোখে চশমা। এক হাতে ছড়ি। আরেক হাতে শক্ত করে ধরা হালে দড়ি। দুটি গরু দিয়ে জমিতে ধান চাষ করছেন (মই দিচ্ছেন)। দেখে পুরোদস্তুর কৃষক মনে হলেও ছবির মানুষটির আরেক পরিচয় হলো নেপালের হিমালয় সংলগ্ন ভূখণ্ড ভারতের ‘উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী’। শনিবার রাজ্যের ‘নগরতরাই’ অঞ্চলে নিজ গ্রাম খাতিমাতে নিজের জমিতে ধান চাষ করতে নেমে যান একসময়ের চাষী পরিবারের সন্তান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (৪৯)। পাকা গেরস্তের মতো শুধু মই দেওয়া নয়, মাঠে কর্মরত কিষানীদের সঙ্গে ধান গাছের চারা রোপণ করেও কৃষি কাজে নিজের দক্ষতা ও চাষীপ্রীতি নজির স্থাপন করেন ক্ষমতাসীন বিজেপির এই মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এদিন রাজ্যের উধম সিং নগর জেলায় নিজের গ্রাম খাতিমায় ধানের জমিতে হাল দিতে নামেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেই ছবি আবার এক্স-এ পোস্ট করেন। লেখেন, ‘পুরোনো দিনের কথা ভুলিনি।’ মুখ্যমন্ত্রী হলেও তিনি যে নিজের শিকড়কে ভোলেননি, ছবির মধ্যদিয়ে ধামী সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন। লিখেছেন, ‘পুরোনো দিনের কথা ভুলতে পারিনি। সেই সময় খাতিমায় নগরতরাইয়ে আমাদের জমিতে ধান লাগানোর কাজ করেছি। এই কাজ করতে কত পরিশ্রম করতে হয় সে অভিজ্ঞতাও আছে।’ আরও লেখেন, ‘কৃষকরা শুধু আমাদের অর্থনীতির শিরদাঁড়া নয়, তারা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহকও বটে। কৃষি কাজে যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম রয়েছে, তা একজন কৃষককে না দেখলে বোঝা যায় না।’ বর্তমানে চম্বাবতের বিধায়ক ধামী খাতিমা থেকে দু’বার প্রতিনিধিত্ব করেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় খাতিমাতে চলে এসেছিল তার পরিবার। শুক্রবার মুখ্যমন্ত্রীত্বের চার বছরপূর্তি উপলক্ষ্যে খাতিমাতে যান তিনি। তারে আগে হরিদ্বারের ‘হর কি পৌরি’র গঙ্গার ধারে একটি ‘পূজা’ও করেন তিনি। ৪ বছর পূর্তিতে আয়োজিত হরিদ্বারের ‘বিকাশ সংকল্প’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ৫৫০ কোটি রুপি ব্যয়ে ১০৭টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সমবেত পূজারী ও হাজার হাজার দর্শণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। সেই ছবিও পোস্ট করেন এক্সে। পরদিন সকালে গ্রামে নিজেদের ধানের খেতে হাল দেন। কৃষকদের সঙ্গে ধানের চারাও লাগান। এ সময় উত্তরাখন্ডের সাংস্কৃতিক লোক ঐতিহ্য ‘হুকিয়া বোল’ এর মাধ্যমে পূজা করেন। ‘হুকিয়া বোল’ এক ধরনের বাউল গান (আঞ্চলিক ঐতিহ্য)। বৃষ্টির দেবতাদের উদ্দেশে উৎসর্গীকৃত এক ধরনের গান। স্থানীয় রীতি অনুসারে গানগুলো জমিতে সেচ ও ধান রোপণের সময় গাওয়া হয়। ‘হুদকা’ নামক বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ