ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৬ 186 ভিউ
ঈদের নাটক প্রচার নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে এ নিয়ে একটি বার্তাও দিয়েছেন। কারণ, আগাম প্রচারণা না চালিয়ে এবং সংশ্লিষ্ট শিল্পী-নির্মাতাকে না জানিয়ে কেন ইউটিউবে উন্মুক্ত করা হলো, এ নিয়ে বেশ চটেছেন এ অভিনেতা। জানা গেছে, দীপ্ত টিভিতে ঈদ উপলক্ষে প্রচার হয়েছে ‘আপন পর’ নামে একটি নাটক। যাতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। ১৩ জুন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়। আর এই বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (শুক্রবার)। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনও আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।’ তিনি আরও লিখেছেন ‘যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’ এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও অভিযোগের আঙ্গুল তুলেছেন অভিনেতা। যদিও নেটিজেনরা নিলয়ের এই পোস্টকেই নাটকটির প্রচারণার একটি কৌশল বলে মন্তব্য করেছেন। এরইমধ্যে নাটকটির ভিউও বেশ লক্ষনীয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?