ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন – বর্ণমালা টেলিভিশন

ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৩৭ 139 ভিউ
ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইস্তানবুলস্থ ইরান দূতাবাসে আয়োজিত এই বৈঠক তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে এবং সম্পূর্ণরূপে বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এবং কাজেম ঘারিবাবাদি। ২০১৫ সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় পক্ষগুলোর অনুরোধে ইরান আবারও আলোচনায় বসতে রাজি হয়। এর আগে গত ১৬ মে একই স্থান ইস্তানবুলে প্রথম দফার উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ সংলাপের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা করে আলোচনার বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ। তবে সম্প্রতি ইসরাইল কর্তৃক ১৩ জুন ইরানে চালানো হামলার পর এসব আলোচনা প্রক্রিয়ায় বড় ধাক্কা লাগে। ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ সংলাপ এবং ইউরোপীয় পক্ষগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনাও স্থগিত হয়ে যায়। তবে শুক্রবারের বৈঠক আবারও আলোচনার টেবিলে ফেরা এবং কূটনৈতিক পথ উন্মুক্ত রাখার একটি প্রয়াস বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আলোচনা শেষে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে কূটনৈতিক সূত্র বলছে, ভবিষ্যতে আরো বৈঠকের সম্ভাবনা রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?