ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ৮:৩১ 83 ভিউ
ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর ডাচ ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন মুসলিম নেতার একটি প্রতিনিধিদলের সঙ্গে সোমবার জেরুজালেমে হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন মিসবিহ। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীতের আরবি সংস্করণ পরিবেশন করেন। ঘটনার পরপরই বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, ‘এ মুহূর্ত থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ ইসরায়েল-ইউরোপ সম্পর্ক জোরদারে কাজ করা এনজিও এলনেট এ সফরের আয়োজন করে। প্রতিনিধিদল ইসরায়েলি পার্লামেন্ট, জেরুজালেমের ধর্মীয় স্থান ও অন্যান্য এলাকা সফর করে। এ ছাড়া তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র এবং গোলান হাইটসের সিরীয় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালঘুমি। তিনি বলেন, এটি শুধু ইসরায়েল-হামাস বা ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নয়। এটি দুটি ভিন্ন পৃথিবীর মধ্যকার লড়াই। চালঘুমি ইসরায়েলি গ্রুপের ঘনিষ্ঠ এবং অতীতেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে সফর করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী