ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪৫ 85 ভিউ
গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্ভো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি স্পেনের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে সামরিক কাজে লাগতে পারে এমন জ্বালানি বা উপকরণ পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়ের্ভো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করা হলো। তিনি স্পষ্ট করে জানান, স্পেন ইসরায়েলি দখলকৃত বসতিগুলো থেকে উৎপাদিত কোনো পণ্য আমদানি করবে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী এসব বসতি অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপ মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা বহন করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি গত বছর থেকেই কার্যকর থাকা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞাকে আরও আইনগতভাবে শক্তিশালী করার ঘোষণা দেন। এ ছাড়া, গত বৃহস্পতিবার স্পেনের অ্যাটর্নি জেনারেল জানান, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয় করে গাজায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প