ইসরাইলের বেড়ায় পশ্চিম তীরের শহর এখন ‘কারাগার’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ জুলাই, ২০২৫
৮:১৪ পূর্বাহ্ণ
232 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ইসরাইলের বেড়ায় পশ্চিম তীরের শহর এখন ‘কারাগার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:১৪ 232 ভিউ
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি উন্মুক্ত কারাগার। কারণ, শহরটির পূর্বপ্রান্তে পাঁচ মিটার উঁচু ধাতব বেড়া দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। আর এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে সবদিক সিল করে দেওয়া হয়েছে। একমাত্র গেটটি আবার ইসরাইলি সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যে রয়েছে। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উটে এসেছে। সাত সন্তানের জনক স্থানীয় ৫২ বছর বয়সী মুসা শাবানেহ বলেন, সিনজিল এখন একটা বড় কারাগার। নিজের নার্সারিতে গাছের চারা লাগিয়ে জীবিকা নির্বাহ করতেন মুসা। বেড়াটি এখন সেই নার্সারির মাঝখান দিয়েই গেছে। তিনি বলেন, সব গাছ পুড়িয়ে ফেলা হয়েছে। রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ইসরাইলি চেকপোস্ট ও দেওয়ালের সঙ্গে পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি অনেক আগে থেকে পরিচিত। কিন্তু গাজায় যুদ্ধ শুরুর পর এই ধরনের প্রতিবন্ধকতা আশঙ্কাজনক হারে বেড়েছে। বহু শহর ও গ্রাম এখন স্থায়ী অবরোধের মধ্যে রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, সিনজিলের পাশে থাকা রামাল্লাহ-নাবলুস মহাসড়ক সুরক্ষিত রাখতেই বেড়া তোলা হয়েছে। তবে শুধু একটি পথ খোলা থাকায় যাতায়াতে কোনো অসুবিধা নেই বলেই দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। কিন্তু বাস্তবতা হলো-শহরটির বাসিন্দাদের সরু ঘুরপথ দিয়ে গাড়ি বা পায়ে হেঁটে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শহরের ডেপুটি মেয়র বাহা ফোকা জানিয়েছেন, নতুন বেড়াটি ৮ হাজার মানুষকে মাত্র ১০ একরের মধ্যে আটকে ফেলেছে। অথচ এই শহরের বাসিন্দাদের মালিকানাধীন ২ হাজার একর জমি রয়েছে বাইরের দিকে। সেখানে যাওয়া এখন কার্যত নিষিদ্ধ হয়ে পড়েছে। ডেপুটি মেয়র বলেন, এটি দখলদার বাহিনীর ভয়ভীতি প্রদর্শনের কৌশল, ফিলিস্তিনিদের মনোবল ভাঙার চেষ্টা। তবে ইসরাইল বলছে, এ ধরনের বেড়া ও চেকপয়েন্ট পশ্চিম তীরে থাকা প্রায় ৭ লাখ ইসরাইলি বসতির বাসিন্দাদের রক্ষার জন্য অপরিহার্য। তারা দাবি করে, সিনজিলের লোকজন সড়কের অপর পাশের ইহুদি বসতিগুলোর বাসিন্দাদের লক্ষ্য করে প্রায়ই পাথর ও পেট্রলবোমা ছুড়ে মারে। তবে বেশিরভাগ দেশ ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনি জমিতে ইসরাইলি এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। জানা গেছে, যুদ্ধপরবর্তী সময় পশ্চিম তীরে ইসরাইলের সামরিক উপস্থিতি বেড়ে যায়। রাতারাতি মাটি, বোল্ডার ও লোহার গেট দিয়ে বহু ফিলিস্তিনি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ‘ফ্লাইং চেকপয়েন্ট’ বা আকস্মিক চেকপয়েন্টও সেখানে এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিনজিলের বাসিন্দা সানা আলওয়ান বলেন, ‘আগে রামাল্লায় যেতে আধা ঘণ্টা লাগত। এখন তিন ঘণ্টাও লেগে যায়। ফলে আমি আমার ক্লায়েন্টদের কাছে সময়মতো পৌঁছাতে পারি না।’ তিনি বলেন, ‘আমাদের জীবনের অর্ধেকটাই রাস্তায় কেটে যাচ্ছে।’ ইসরাইলি হামলার কারণে গাজা যতটা বিধ্বস্ত, পশ্চিম তীর ততটা না হলেও জীবন সেখানে মারাত্মক অনিশ্চিত হয়ে উঠেছে। বহু ফিলিস্তিনি ইসরাইলে শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এখন সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে, এসব দমননীতি ইচ্ছাকৃত। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, ‘তারা আমাদের জনগণের জীবন দুর্বিষহ করে তুলতে চাইছে।’ এতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে বলেও মনে করেন তিনি, অনেক তরুণ এতে বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!