ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট আটক – বর্ণমালা টেলিভিশন

ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৩৪ 127 ভিউ
ইরানের স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে আটক করেছে। এ সময় অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর (সিয়নবাদী শাসন) হয়ে কাজ করা ৫০-এর বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে পরিচালিত এই অভিযান গত দুই সপ্তাহ জুড়ে পরিচালিত হয়েছে। এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইহুদি শাসন দ্বারা ইরানি ভূখণ্ডে চালানো আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা ও ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন নিহত হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন