ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ April, ২০২৬ | ৬:০৬ 100 ভিউ
ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করবে’ এবং অন্যান্য দেশগুলোও এতে ‘সাহায্য করতে’ প্রস্তুত রয়েছে। ট্রাম্প বলেন, ‘এটি সহজ হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এটুকুই বলব: আমরা খুব শীঘ্রই সেটি উন্মুক্ত করব।’ ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্ট বা প্রতিবন্ধকতা দূর করবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত কার্যত কোনো ‘টোল বুথ’ ব্যবস্থা তিনি মেনে নেবেন না। তেহরান ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলেও তারা জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য ফি বা শুল্ক আদায় করার পরিকল্পনা করছে। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোরস ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা যদি এমনটি করে থাকে, তবে আমরা তা হতে দেব না।’ ট্রাম্প জানান, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার, আর সেটি হলে প্রণালীটি ‘স্বয়ংক্রিয়ভাবে’ খুলে যাবে। ইরান পারমাণবিক শক্তিধর হতে পারবে না জানিয়ে ট্রাম্প বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র নয়—এটাই হচ্ছে মূল বিষয়ের ৯৯ শতাংশ।’ তিনি যোগ করেন, ‘প্রণালীটি খুলে যাবে। আমরা যদি কেবল চলে আসি...নতুবা তারা কোনো অর্থ উপার্জন করতে পারবে না।’ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে, যা বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাস প্রবাহের প্রায় এক-পঞ্চমাংশকে বাধাগ্রস্ত করছে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা আগের দিনের পাঁচটির তুলনায় কম। বাজার বিশ্লেষণী সংস্থাটির মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু থাকা মাত্র ২২টি জাহাজ এই প্রণালী দিয়ে বের হয়েছে, অথচ যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ যাতায়াত করত। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, প্রণালীটি অবরুদ্ধ থাকায় ৩২৫টি ট্যাঙ্কারসহ ৬০০-এর বেশি জাহাজ এখনও পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে শনিবার ইসলামাবাদে আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার নির্ধারিত শর্তাবলী এবং তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন পর্যন্ত পরস্পরবিরোধী বার্তা দিয়ে আসছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’