ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন – বর্ণমালা টেলিভিশন

ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২২ 136 ভিউ
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। হুথি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অভিযানের অংশ হিসেবে এ প্রাণহানির ঘটনা ঘটলো বলে দাবি করেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলা বা এতে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। হুথি বিদ্রোহীদের দাবি, সানার শু'উব জেলায় ফারওয়া মহল্লার একটি বাজারে বিমান হামলা চালানো হয়। আগেও এই এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথিদের উপগ্রহ চ্যানেল আল-মাসিরাহ প্রচারিত ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষের আর্তচিৎকার, একজন শিশুর নিথর দেহ কোলে নিয়ে আহাজারি করছেন অনেকে। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের অন্যান্য অঞ্চলে—অমরান, হোদেইদা, মারিব ও সা’দা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হন। এই হামলা এমন সময় চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। ওয়াশিংটন হুথি বিদ্রোহীদের আক্রমণের সঙ্গে তেহরানকে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা-অভিযান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে কৌশলগত বার্তা হিসেবেও দেখা যেতে পারে। কারণ, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে হুথিদের ইরানের সমর্থিত বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে এবং ইয়েমেনকে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব প্রতিরোধের একটি প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং এটি দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য-ভিত্তিক ভূরাজনৈতিক দ্বন্দ্বের একটি অংশ। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের মধ্য দিয়ে হুথিরা তাদের আধিপত্য বিস্তার শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইল-গাজা যুদ্ধের জেরে হুথি যোদ্ধারা রেড সি ও আশেপাশের জলপথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। হুথিদের দাবি—তাদের হামলা ফিলিস্তিনি জনগণের পক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ। এই জলপথ, বিশেষ করে বাব-আল-মান্দেব প্রণালী, বৈশ্বিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হুথিদের হামলায় এই পথ ব্যবহার করা বিপজ্জনক হয়ে উঠলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানকে চাপ দিচ্ছে। এদিকে ইরান সরাসরি হুথিদের পক্ষ না নিলেও তাদের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে আসছে। ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ