ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে – বর্ণমালা টেলিভিশন

ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ March, ২০২৬ | ৭:৪৮ 93 ভিউ
সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের বাসায় অনুষ্ঠিত এক আলোচিত ‘চা-চক্র’ ঘিরে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ওই বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে রিমান্ডে থাকা সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ নানা তথ্য মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে, ২০০৭ সালের ‘এক-এগারো’ পর্বে জড়িত সামরিক ও বেসামরিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইয়াজউদ্দিনকে চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করার ঘটনাতেও নতুন করে তথ্য মিলছে। ঘটনার দিন তার বাসায় অনুষ্ঠিত চা বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, যাদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীও ছিলেন। সেখানে তৎকালীন তিন বাহিনীর প্রধানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই বৈঠকে অংশ নেওয়া এবং এক-এগারোর পটপরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে যারা এখনো দেশে আছেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইতোমধ্যে সামরিক ও বেসামরিক বেশ কয়েকজনের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা জানান, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদে মাসুদ ইয়াজউদ্দিনের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং সেদিন উপস্থিত অন্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন, তদন্তকারীদের মতে তার দেওয়া কিছু তথ্য বিভ্রান্তিকর। বিস্তারিত অনুসন্ধানে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মাসুদ উদ্দিন চৌধুরীর আর্থিক অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনও (দুদক) উদ্যোগ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এক-এগারো সময়কালে পেছন থেকে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকে অন্যতম হিসেবে অভিযুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নির্যাতন চালানো এবং তাদের দুর্নীতিগ্রস্ত প্রমাণের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ‘মাইনাস-টু’ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টাও করেছিলেন। সম্প্রতি মানব পাচার মামলায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আদালত ওই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে হত্যা, মানি লন্ডারিং, মানব পাচার ও প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। ডিবি জানিয়েছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক