ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে বিপাকে জেনিফার লোপেজ – বর্ণমালা টেলিভিশন

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে বিপাকে জেনিফার লোপেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:১৪ 150 ভিউ
নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও আইনি জটিলতায় পড়েছেন আমেরিকান পপ তারকা এবং অভিনেত্রী জেনিফার লোপেজ। একটি হলিউড পার্টিতে তোলা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করায় একজন আলোকচিত্রী ও একটি পাপারাজ্জি এজেন্সি তার বিরুদ্ধে মামলা করেছে। খবর বিবিসির। জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে লোপেজ লস অ্যাঞ্জেলেসে আমাজন এমজিএম স্টুডিও এবং ভ্যানিটি ফেয়ার পার্টিতে যোগ দেন। সে সময় Chateau Marmont-এর বাইরে তোলা দুটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ ছবি পরে অনেক ফ্যান ও ফ্যাশন পেজেও ছড়িয়ে পড়ে। এ ছবি দুটি তুলেছিলেন আলোকচিত্রী এডউইন ব্ল্যাঙ্কো, যিনি ব্যাকগ্রিড নামক পাপারাজ্জি এজেন্সির হয়ে কাজ করছিলেন। উভয়েই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা করেছেন এবং প্রতিটি ছবির জন্য $১,৫০,০০০ (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। আইনি নথিপত্রে বলা হয়েছে, মিস লোপেজের অনুমতি ছাড়া ছবি ব্যবহারের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। তিনি নিজের পোশাক ও গহনার ডিজাইনারকে সামনে আনতে এবং নিজস্ব ব্র্যান্ড মূল্য বাড়াতে এসব ছবি ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রে সাধারণভাবে যে ব্যক্তি ছবিতে রয়েছেন, তিনি সেই ছবির কপিরাইটের মালিক নন। আলোকচিত্রী বা সংশ্লিষ্ট সংস্থা সেটির অধিকারী হন এবং তারাই নির্ধারণ করেন ছবিটি কে, কোথায় ও কিভাবে ব্যবহার করতে পারবেন। আইনি নথিতে আরও উল্লেখ আছে, লোপেজের টিমের সঙ্গে ব্যাকগ্রিড ও ব্ল্যাঙ্কো যোগাযোগ করে একটি সমঝোতার প্রস্তাব দেন এবং অর্থপত্র নিয়েও কথা হয়। তবে এখন পর্যন্ত লোপেজ সেই চুক্তিতে সই করেননি। প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালেও একই ধরনের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে লোপেজের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ ধরনের মামলার সম্মুখীন হয়েছেন আরও বেশ কিছু সেলিব্রিটি, যেমন দুয়া লিপা, গিগি হাদিদ এবং খলো কার্দাশিয়ান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?