ইতিহাস গড়ল পাবনার ৬৮ শিক্ষার্থী – বর্ণমালা টেলিভিশন

ইতিহাস গড়ল পাবনার ৬৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০২ 126 ভিউ
বিরল রেকর্ড গড়ল পাবনার চাটমোহর উপজেলার শিক্ষার্থীরা। এই প্রথমবারের মতো উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬৮ জন শিক্ষার্থী দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছেন। কেউ বুয়েট, কেউ রুয়েট, কেউ বিভিন্ন মেডিকেল কলেজ, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবার কেউবা দেশের নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে। মঙ্গলবার বিকালে এমনই অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে প্রথমবারের মতো ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানাল উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের হলরুম মঙ্গলবার বিকালে ছিল কানায় কানায় পূর্ণ। এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকরা কাঁদলেন তাদের সন্তানদের সফলতায়। আর অগ্রজদের এমন সফলতার গল্প শুনতে এবং এমন এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের অনুজ শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ। ভূয়সী প্রশংসায় ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী। মুসা নাসের চৌধুরী বলেন, এক উপজেলা থেকে এতোগুলো শিক্ষার্থী দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সত্যিই এটা বিরল। ক্ষুদ্র কিছু হলেও আমি চেষ্টা করেছি মেধাবীদের মূলায়ন করতে। পাশাপাশি অগ্রজদের এমন সাফল্যের গল্প শুনতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুজ শিক্ষার্থীরা যেভাবে উপস্থিত থেকে উচ্ছ্বসিত হয়েছে এতে আমার খুব ভালো লেগেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান, শাহরিয়ার তানভীর শোভন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী