আশুলিয়ায় আট বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

আশুলিয়ায় আট বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৩৫ 123 ভিউ
সাভারের আশুলিয়ায় আট বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর চাচার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত চাচা। এর আগে সোমবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ির মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবার কাইচাবাড়ির মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকে। তার বাবা-মা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। তিন দিন আগে ভুক্তভোগীর মামাতো ভাই চাকরির খোঁজে তাদের বাড়িতে আসেন। প্রতিদিনের ন্যায় সোমবার শিশুকে বাসায় রেখে কাজে যায় ওই বাবা-মা। এ সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত চাচা। পরে তিনি সেখান থেকে পালিয়ে যায়। আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা