আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ নভেম্বর, ২০২৫
৮:৪৯ পূর্বাহ্ণ
59 ভিউ

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ৮:৪৯ 59 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় ৫টি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৬৮৬ মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা। যেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে। এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন