আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস – বর্ণমালা টেলিভিশন

আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:১৩ 133 ভিউ
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকান-ইসরাইলি দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে প্রস্তাবটি প্রত্যাখান করেছে ইসরাইল। শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। হামাস জানিয়েছে, তারা নিউ জার্সির বাসিন্দা ২১ বছর বয়সি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ইসরাইলি সেনবাহিনীর একজন সৈনিক। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে। তার কার্যালয় আরও বলেছে, যদিও ইসরাইল উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু হামাস এটির অস্বীকৃতিতে অটল এবং এক মিলিমিটারও পিছপা হয়নি। এতে বলা হয়েছে, তিনি আগামীকাল রাতে তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ গত ২ মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরাইল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে। সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে এবং উপত্যকাটির একমাত্র ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।ইসরাইল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ বাড়াতে চায়, এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমর্থনে তৈরি। তবে হামাস বলছে, তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দিদের মুক্তি পুনরায় শুরু করবে।চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের উইটকফ বলেছিলেন, আলেকজান্ডারের মুক্তি ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে। মার্কিন জিম্মি-বিষয়ক দূত অ্যাডাম বোহলার আলেকজান্ডারের মুক্তির জন্য হামাস নেতাদের সঙ্গে দেখা করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার