আমিরাতে দুটি লক্ষ্যে তাকিয়ে লিটন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ মে, ২০২৫
১১:৩৩ পূর্বাহ্ণ
151 ভিউ

আমিরাতে দুটি লক্ষ্যে তাকিয়ে লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৩৩ 151 ভিউ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেশ ছাড়ার আগে একটি লক্ষ্যই জানিয়েছিলেন লিটন দাস, ‘সিরিজ জিতব।’ বিদেশবিভুঁইয়ে লক্ষ্য ‍বেড়েছে বাংলাদেশ দলের অধিনায়কের। লিটনের এখন দুটি চাওয়া—সিরিজ জেতা এবং ভুল শোধরানো। আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিটন ব্রিগেডদের সেই লক্ষ্য পূরণের প্রথম লড়াই। রাত ৯টায় আমিরাতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তার আগে শুক্রবার নিজেদের পরিকল্পনার কথা বিসিবির পাঠানো এক ভিডিওতে জানিয়েছেন টাইগার কাপ্তান। লিটন বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য—দুটি ম্যাচই জিততে চাই।’ পরের লক্ষ্য, ‘কিছুদিন ধরে দলের যেসব জায়গায় (উন্নতির জন্য) কাজ করা হয়েছে, সেটি কতটা হয়েছে, সেটাও এই সিরিজে দেখতে চাইব।’ আমিরাতের বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত তিনটি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সবকটিতেই জিতেছে। তবে আজকের লড়াইয়ে স্বাগতিকদের সমীহ করছেন টাইগার অধিনায়ক, ‘নিজেদের মাঠে আমিরাত ভালো দল। স্বাগতিক হওয়ায় এখনকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে।’ বাংলাদেশও ভালো দল, র‌্যাংকিং ও শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে—তবুও টি-টোয়েন্টি বলে কিছুটা সমীহ করছেন লিটন, ‘ভালো ক্রিকেট খেলার জন্য সেরা চেষ্টাটাই করব। এই সংস্করণে সময়ে সময়ে অনেক চাপ চলে আসে। আমি চাইব দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নির্ভার হয়ে খেলে, ক্রিকেটটা উপভোগ করে। ফল কী হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেনে খেলতে পারাটা। সেটা করতে পারলে ফল একটা সময় চলে আসবে।’ আমিরাতে বুধবার যাওয়ার পর দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রচণ্ড গরম এখন দেশটিতে। এজন্য রাতে হচ্ছে দুটি ম্যাচই। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি আজ রাত ৯টায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ