আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না : এস এম ফরহাদ – বর্ণমালা টেলিভিশন

আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না : এস এম ফরহাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ১০:০১ 126 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, আমরা আধিপত্যবাদবিরোধী শহিদ নেতৃবৃন্দকে ভুলে যাব না। স্রেফ রাজনৈতিক স্বার্থে শহিদদের ওপর অপবাদ দেওয়া মেনে নেব না। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্মরণ করেছেন। বলেছেন, ‘শহিদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের মাথার তাজ। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে, আজ (১৩ মার্চ) তার জন্মদিন।’ পোস্টে এস এম ফরহাদ আরও বলেছেন, ‘আজকে যদি রাজনৈতিক কারণে আমাদের কোনো সাবেক সাথীও আধিপত্যবাদের শিকার শহিদ নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের সহযোগী বলে, কালকে নতুন কেউ জুলাইয়ের শহিদদেরও রাজনৈতিক কারণে জুলাই ষড়যন্ত্রকারী সম্বোধন করবার যথেষ্ট আশঙ্কা থেকে যায়।’ তিনি যোগ করেন, ‘শাহবাগি মবে কেউ কেউ ভুল বুঝে গিয়েছেন, না বুঝে গিয়েছেন। শাহবাগি প্রোপাগান্ডায় না বুঝেই শহিদদের ভিলেন ভেবেছেন। বোধোদয় হওয়া এসব মানুষ আমাদের দীর্ঘদিনজুড়ে ফ্যাসিবাদীবিরোধী লড়াইয়ের সাথি। তাদেরকে আমরা ভালোভাবেই চিনি। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ-অনুযোগ নাই।’ ‘কিন্তু তাই বলে শাহবাগের বিচারের দাবি বন্ধ হবে না। শহিদদের রক্ত হালাল হয়ে যাবে না। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার হতে হবে। সব ধরনের গণহত্যার বিচার হতে হবে। কিন্তু বিচারের নামে নিরপরাধ মানুষকে হত্যা আমরা মেনে নেই নাই, নিচ্ছি না, নেব না’-বলেছেন ঢাবি শিবির সভাপতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি