নিউজ ডেক্স
আরও খবর
ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী
প্রেমের ফাঁদ চক্রের দুই নারীসহ ১২ সদস্য গ্রেপ্তার
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪
পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩
৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২
আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪
গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হোটেলটিতে এই অভিযান পরিচালনা করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, জিএমপি মোবাইল–২ ও কিলো–২ টিম যৌথভাবে হোটেলটিকে ঘিরে ফেলে। এ সময় হোটেলের কিছু কক্ষে নারী–পুরুষের উপস্থিতি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তারা প্রকাশ্যে দেহ প্রদর্শনের মাধ্যমে অনৈতিক কাজের জন্য অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়।
অভিযানে মোট ২৪ জন—১৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন নং ২৭৫/২০২৫, তারিখ ২৫/১১/২০২৫–এর মাধ্যমে জিএমপি অধ্যাদেশ ৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।