আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট – বর্ণমালা টেলিভিশন

আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২৯ 140 ভিউ
আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালে রণবীর কাপুরকে বিয়ে করেন এ অভিনেত্রী। একই বছর জন্ম হয় কন্যা সন্তান রাহার। বয়স এখন দু’বছর। মেয়ে একটু বড় হতেই আবার ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছেন রণবীর এবং আলিয়া। সম্প্রতি রনবীরের এক মন্তব্যে সেটি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মেয়ের জন্মের পর মেয়ের নাম নিজের শরীরে উল্কি এঁকেছিলেন রনবীর। অভিনেতার জীবনের প্রথম উল্কি ছিল সেটাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব শিগগির দ্বিতীয় উল্কি করাব।’ এ মন্তব্য থেকেই ধারনা করা হচ্ছে দ্বিতীয় সন্তানের বাবা মা হবেন এ তারকা দম্পতি। শুধু রণবীর নন, আলিয়াও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নিয়ে কথা বলেছেন। এদিকে কাজের সূত্রে রণবীর এবং আলিয়া দুজনেই এখন সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না