আপনার পুরো সপ্তাহের পরিকল্পনা করে দেবে গুগলের ‘এআই মোড’ – বর্ণমালা টেলিভিশন

আপনার পুরো সপ্তাহের পরিকল্পনা করে দেবে গুগলের ‘এআই মোড’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ | ৯:২৬ 129 ভিউ
গুগল তার সার্চ অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। এবার তারা সার্চের ‘এআই মোড’-এ যোগ করছে নতুন ‘এজেন্টিক’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি কথোপকথনের মাধ্যমে ইভেন্টের টিকিট বা বিউটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। মঙ্গলবার এক ঘোষণায় গুগল জানিয়েছে, সার্চে যুক্ত তাদের জেনারেটিভ ফিচার ‘AI মোড’ এখন থেকে ইভেন্ট টিকিট, বিউটি ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট বুকিং সাপোর্ট করবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন আর আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে না গিয়েই শুধু স্বাভাবিক ভাষায় অনুরোধ জানিয়ে বাস্তব জগতে বুকিং করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি লেখেন বা বলেন— ‘আমাকে আসন্ন শাবুজি কনসার্টের দুটি সস্তা টিকিট খুঁজে দাও, দাঁড়িয়ে দেখার ফ্লোর টিকিট হলে ভালো হয়’, তাহলে AI মোড বিভিন্ন টিকিটিং প্ল্যাটফর্ম ঘেঁটে রিয়েল-টাইমে প্রাসঙ্গিক বিকল্পগুলো দেখাবে, সাথে থাকবে দাম ও সরাসরি বুকিং লিংক। এই উন্নত ফিচারগুলো আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ‘সার্চ ল্যাবস’-এর পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রিমিয়াম ব্যবহারকারীরা—বিশেষ করে ‘Google AI Pro’ এবং ‘Ultra’ সাবস্ক্রিপশনধারীরা—বেশি ব্যবহারের সীমা এবং দ্রুততর প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন। রেস্তোরাঁ রিজার্ভেশনের পর নতুন ধাপ এটি গুগলের এজেন্টিক ফিচার সম্প্রসারণের দ্বিতীয় ধাপ। এর আগে গত আগস্টে AI মোডে রেস্তোরাঁ রিজার্ভেশনের সুবিধা চালু হয়েছিল। ব্যবহারকারীরা তখন পার্টির সদস্যসংখ্যা, তারিখ, সময়, খাবারের ধরন ও এলাকা উল্লেখ করে বুকিং অনুরোধ করতে পারতেন। যেমন কেউ বলতে পারতেন— ‘এই শুক্রবার সন্ধ্যা ৬টার পর লগান স্কয়ারের আশেপাশে তিনজনের জন্য রাতের খাবারের রিজার্ভেশন দাও, রামেন বা বিবিম্বাপ খেতে ইচ্ছা করছে’। তখন AI মোড বিভিন্ন রিজার্ভেশন প্ল্যাটফর্মে খুঁজে উপযুক্ত রেস্তোরাঁর তালিকা দেখাতো। নির্ভরযোগ্যতা ও নিরাপত্তায় গুরুত্ব গুগল তাদের সার্চ ল্যাবস পাতায় দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের জন্য ‘বিশ্বস্ত ও মানসম্মত তথ্য সরবরাহ করা’। কোম্পানিটি স্বীকার করেছে, নতুন এই ফিচারগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ‘ভুল করার সম্ভাবনা থাকতে পারে’। নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতার এই জোর গুগলের বৃহত্তর AI কৌশলের অংশ, যেখানে তারা ‘Perplexity AI’ ও ‘OpenAI’-এর ‘ChatGPT সার্চ’-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিচ্ছে। ২০২৪ সালের মার্চে আত্মপ্রকাশের পর থেকে ‘এআই মোড’ ১৮০টিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে এবং নিয়মিত নতুন ফিচার পাচ্ছে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে— ‘Canvas ফিচার’, যা ব্যবহারকারীদের পড়াশোনার পরিকল্পনা তৈরি ও গবেষণা সংগঠিত করতে সহায়তা করে ‘Google Lens ইন্টিগ্রেশন’, যার মাধ্যমে স্ক্রিনে দেখা যেকোনো বিষয়ের ওপর প্রশ্ন করা যায় এই সংযোজনগুলো দেখায়, গুগল তার সার্চকে শুধু প্রশ্নোত্তর প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং এক ‘সক্রিয়, প্রেক্ষিতনির্ভর ও ব্যক্তিগত ডিজিটাল সহকারী’ হিসেবে গড়ে তুলতে চায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি