আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত – বর্ণমালা টেলিভিশন

আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ৫:৫৪ 18 ভিউ
ভারতীয় আধাসামরিক বাহিনী- সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং এনএসজির জন্য ‘উগ্রম’ নামের একটি নতুন স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেটির বোর্ড ট্রায়ালও সম্পন্ন হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) রাইফেলটির নকশা প্রস্তুত করেছিল। সেই নকশা অনুযায়ী মাত্র ১০০ দিনে ‘উগ্রম’ থৈরি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানাভিত্তিক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি দিভিপা ডিফেন্স। গতকাল ৬ই জুলাই, সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের সামনে উগ্রমের ট্রায়ালও হয়েছে। ট্রায়ালে মন্ত্রণালয়ের প্যানেল বন্দুকটিকে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিভিপা ডিফেন্সের কর্মকর্তা শিবু জোসেফ এনডিটিভিকে বলেছেন, মূলত আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন রাজ্য রাজ্য পুলিশের কাউন্টার ইন্সারজেন্সি বিভাগের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে রেখে ৭.৬২X৫১ মিলিমিটার বোরের এই স্বয়ংক্রিয় রাইফেল। স্বয়ংক্রিয় এবং সিঙ্গেল শট— উভয় মোডে রাইফেলটি থেকে গুলি ছোড়া যাবে। উগ্রমের এক একটি ম্যাগজিনে সর্বোচ্চ ২০টি গুলি রাখা যায়। ৫১ ক্যালিবারের এই রাইফেলের পাল্লা ৫০০ মিটার এবং এর স্বয়ংক্রিয় মোডে দ্রুত গুলিবর্ষণ সম্ভব। বর্তমানে আধাসামরিক বাহিনীর প্রধান অস্ত্র ৫.৫৬ মিলিমিটার বোরের স্বয়ংক্রিয় রাইফেল ইনসাস। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইনসাস রাইফেলের কার্যকর পাল্লা ৪০০ মিটার। কিন্তু এর অপেক্ষাকৃত কম ভরের গুলির মারণক্ষমতা কম বলে অভিযোগ রয়েছে। ৭.৬২ মিলিমিটারের ‘উগ্রম’ সেই অভাব মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দিভিপা ডিফেন্সের প্রধান কর্মকর্তা শিবু জোসেফ জানিয়েছেন, তাদের সংস্থা ২০২১ সালে উগ্রম উৎপাদনের লাইসেন্স পায় এবং এর পর হায়দরাবাদের অদূরে তেলঙ্গানা সরকারের বরাদ্দ করা ১৩ একর জমিতে একটি পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে ডিআরডিওর ‘আর্মামেন্ট অ্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং’ (এসিই)-এর ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র গোডে প্রথম সর্বসমক্ষে এনেছিলেন উগ্রমকে। জানিয়েছিলেন, মাত্র ১০০ দিনের প্রচেষ্টায় রাইফেলটি নির্মাণ করা হয়েছে। এর পরে রাইফেলটির কার্যকারিতার পরীক্ষা শুরু হয়েছিল। দীর্ঘ আড়াই বছর ধরে চলা সেই পরীক্ষায় পাশ করেছে ‘উগ্রম’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার