আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ
164 ভিউ

আরও খবর

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১০:৫৫ 164 ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দল। সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আড়াইহাজারের বালিয়াপাড়া ব্রা‏হ্মন্দী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে ও সোহেল সহযোগী ফজলুল হক একই এলাকার আউয়ালের ছেলে। স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রা‏হ্মন্দী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে আরও বেপরোয়া হয়ে উঠে। মাদক কারবার ও সেবনে জড়ায়। হয়ে উঠে শীর্ষ মাদক কারবারি। সন্ত্রাসী কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। এসব অপকর্ম সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন ফজলুল হক। কেউ তাদের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করলেই তাকে সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে। র‌্যাব আরও জানায়, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এছাড়া ফজলুল হকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে আড়াইহাজার থানায় হন্তান্তরর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন