আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত – বর্ণমালা টেলিভিশন

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১০:৫৫ 126 ভিউ
রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখকে বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের বাড়ি গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস স্বাক্ষরিত চিঠিতে রোকুনুজ্জামান শেখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষক বিগত সরকারের সময় গোপালগঞ্জের প্রভাব বিস্তার ছাড়া নিয়োগের জালিয়াতির আশ্রয় নেওয়া অভিযোগ উঠেছে। বিতর্কিত সাবেক গভনিং বডির সভাপতি ও সাবেক সচিব আবু হেনা মো্শেদ জামানের সাথে তার সখ্যতা ছিল । তাকে অভিযোগগুলো জন্য স্বাক্ষর ও তারিখ জালিয়াতি করে এমপিওভুক্ত হওয়া, স্কুলে ফরওয়ার্ডিং লেটারে স্বাক্ষর পরিবর্তন: মাউশি বরাবর প্রেরিত ফরওয়ার্ডিং লেটারে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের পরিবর্তে মো. মিজানুর রহমানের স্বাক্ষর নেওয়া হয়েছে। জন্মতারিখ ও যোগদানের তারিখ পরিবর্তন: এমপিওভুক্তির কাগজপত্রে রোকুনুজ্জামান শেখের জন্মতারিখ ১৫/০৫/১৯৬৯ দেখানো হয়েছে, যা প্রকৃত জন্মতারিখ ২০/১০/১৯৮২ থেকে ভিন্ন। এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে যোগদানের তারিখ ১০/১০/২০০০ দেখানো হয়েছে, যখন তিনি প্রকৃতপক্ষে ১৫/০৯/২০১১ তারিখে যোগদান করেন। একইভাবে, সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের তারিখ ০১/১০/২০০০ দেখানো হয়েছে, যেখানে প্রকৃত যোগদানের তারিখ ০১/০৩/২০২৩। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪টি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকলেও, রোকুনুজ্জামান শেখ প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হওয়ায় নিজ ক্ষমতাবলে নিজের নিয়োগপত্রে ‘শূন্যপদ’ উল্লেখ করেছেন। এছাড়াও, জালিয়াতির মাধ্যমে নিয়োগ রেজুলেশনে ৪টি সৃষ্ট পদের পরিবর্তে ২টি সৃষ্ট পদ ও ২টি শূন্যপদ দেখানো হয়েছে। স্কুল থেকে বহিস্কারের চিঠিতে বলা হয়েছে, এসব অভিযোগ প্রতারণা ও জালিয়াতির সামিল। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ১৬ জুলাই কে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাসস্থান পরিবর্তন করতে পারবেন না এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ বিষয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখ মঙ্গলবার জানান, তিনি এমপিওভুক্তির কোনো আবেদন করেননি এবং কারণ দর্শানোর জবাব দেবেন। তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল