অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ October, ২০২৬
৫:৫৭ am
78 ভিউ

অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৬ | ৫:৫৭ 78 ভিউ
অর্থনীতিতে যখন প্রবৃদ্ধি তিন শতাংশের কাছাকাছি, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, ব্যবসায় বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে—তখন চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের নামে আসা একটি চালান নতুন এক প্রশ্ন সামনে এনেছে: দেশে কারা কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি কিনছেন? চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দাদের হাতে জব্দ হওয়া চালানটিতে পাওয়া গেছে একটি BMW দুই আসনের স্পোর্টস কার, একটি BMW 740i-এর সামনের অর্ধেক এবং পাঁচটি হাফ-কাট Isuzu ট্রাক। অথচ আমদানির ঘোষণা ছিল ব্যবহৃত ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি, পাওয়ার স্টিয়ারিং অ্যাসেম্বলি ও অন্যান্য মোটরযানের ব্যবহৃত যন্ত্রাংশ। ঘটনাটি শুধু শুল্ক ঘোষণায় অসঙ্গতির অভিযোগের কারণে নয়, বরং বাংলাদেশের বিলাসবহুল গাড়ির বাজার ও ক্রেতাদের আর্থিক সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও বিলাসবহুল গাড়ির বাজার কার? জব্দ করা BMW স্পোর্টস কারটির প্রকৃত মডেল, বয়স, চেসিস নম্বর, VIN এবং বাংলাদেশে আমদানির যোগ্যতা এখনো যাচাই করছে কাস্টমস। ফলে গাড়িটির নির্দিষ্ট বাজারমূল্যও এখনো চূড়ান্ত হয়নি। তবে মডেল নাম্বার অনুযায়ি এই স্পোর্টস কারের আনুমানিক বাজার মূল্য ২.৫ কোটি টাকা। ফলে প্রশ্ন উঠছে—যে অর্থনীতিতে সাধারণ মানুষের বড় একটি অংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, আয় ও কর্মসংস্থান নিয়ে চাপে রয়েছে, সেখানে এত ব্যয়বহুল গাড়ির ক্রেতারা কারা? এটি কি কেবল অল্পসংখ্যক উচ্চসম্পদশালী ব্যক্তির ব্যক্তিগত ভোগের বাজার, নাকি দেশে সম্পদ ও আয়ের বৈষম্যের এমন একটি স্তর তৈরি হয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক পরিসংখ্যানের আড়ালে থেকে যাচ্ছে? যন্ত্রাংশের নামে স্পোর্টস কার চালানটির আমদানিকারক M/S Ayaz Auto International। রপ্তানিকারক সংযুক্ত আরব আমিরাতের Arab Japan Used Cars and Spare Parts Co এবং সিঅ্যান্ডএফ এজেন্ট Amin (C&F) Pvt Ltd। আমদানির কাগজে যেখানে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের কথা বলা হয়েছে, শারীরিক পরীক্ষায় সেখানে পাওয়া যায় সম্পূর্ণ খণ্ডিত অবস্থায় একটি BMW দুই আসনের স্পোর্টস কার। প্রাথমিকভাবে গাড়িটিকে BMW S Drive 23i হিসেবে শনাক্ত করেছে কাস্টমস। ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি বলে ধারণা করা হচ্ছে। একই চালানে পাওয়া গেছে প্রায় ৩ হাজার সিসির ২০১৬ মডেলের একটি BMW 740i-এর সামনের অংশও। ফলে কাস্টমস এখন শুধু গাড়িগুলোর প্রকৃত মূল্য ও শুল্ক নির্ধারণ করছে না; বরং কেন একটি সম্পূর্ণ বা আংশিক বিলাসবহুল গাড়িকে ব্যবহৃত যন্ত্রাংশ হিসেবে ঘোষণা করা হলো, সেটিও খতিয়ে দেখছে। BMW-এর বাকি অর্ধেক কোথায়? সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্নগুলোর একটি BMW 740i নিয়ে। কাস্টমসের প্রাথমিক তথ্যে গাড়িটিকে ২০১৬ মডেলের BMW 740i হিসেবে শনাক্ত করা হয়েছে। কিন্তু পাওয়া গেছে শুধু সামনের অর্ধেক। তাহলে গাড়িটির বাকি অর্ধেক কোথায়? কর্তৃপক্ষ তদন্ত করছে, বাকি অংশ অন্য কোনো চালানে ইতোমধ্যে দেশে এসেছে কি না, নাকি আলাদাভাবে আনার চেষ্টা করা হচ্ছিল। যদি একই গাড়ির বিভিন্ন অংশ আলাদা চালানে এনে পরে দেশে জোড়া লাগানোর চেষ্টা হয়ে থাকে, তাহলে আমদানি নীতি ও শুল্ক কাঠামো এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল কি না—সেটিও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হাফ-কাট ট্রাকের ভেতরেও যন্ত্রাংশ চালানটিতে শুধু বিলাসবহুল গাড়িই নয়, পাঁচটি হাফ-কাট Isuzu ট্রাকও পাওয়া গেছে। এসব ট্রাকের কেবিনের ভেতর বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাকেটজাত করে রাখা হয়েছিল। এ ছাড়া চালানের অন্যান্য অংশ থেকেও ব্যবহৃত মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ ঘোষণাপত্র ও বাস্তবে পাওয়া পণ্যের মধ্যে একাধিক স্তরে পার্থক্য পেয়েছে কাস্টমস। এই ঘটনা সামনে আসার পর আলোচনাটি শুধু ‘শুল্ক ফাঁকি হয়েছে কি না’—এ প্রশ্নে সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের অর্থনীতিতে যখন বৈদেশিক মুদ্রার ওপর চাপ, আমদানি নিয়ন্ত্রণ, উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগের মন্থরতা নিয়ে আলোচনা চলছে, তখন একই দেশে কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ির বাজারের অস্তিত্ব একটি ভিন্ন বাস্তবতাও দেখায়। একদিকে সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ, অন্যদিকে উচ্চমূল্যের বিলাসপণ্যের ক্রেতা—এই দুই বাস্তবতা কি দেশের আয় ও সম্পদবণ্টনের বড় বৈষম্যের ইঙ্গিত দিচ্ছে? কারা এসব গাড়ি কিনছেন, তাঁদের আয়ের উৎস কী এবং দেশে কত টাকার বিলাসবহুল গাড়ি প্রতিবছর ঢুকছে—এসব তথ্যও কি এখন প্রকাশ্যে আসা দরকার নয়? গাড়ি জব্দ, ক্রেতা এখনো অজানা তবে কাস্টমসের বর্তমান তদন্তে এই চালানের BMW গাড়িগুলোর নির্দিষ্ট ক্রেতা বা চূড়ান্ত মালিকের তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি জব্দ করা BMW স্পোর্টস কারটির মডেল, VIN, আমদানি-যোগ্যতা ও প্রকৃত মূল্যও এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ চেসিস ও VIN নম্বর, ইঞ্জিনের তথ্য, প্রকৃত মূল্য এবং প্রযোজ্য আমদানি নীতি ও শুল্ক-কর যাচাই করছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু এই চালানকে ঘিরে তদন্তের পাশাপাশি বড় অর্থনৈতিক প্রশ্নটিও থেকে যাচ্ছে— অর্থনীতিতে যখন এত চাপ, তখন কোটি কোটি টাকার BMW-এর বাজার তৈরি করছেন কারা? এই প্রশ্নের উত্তর হয়তো শুধু একটি গাড়ির মালিককে শনাক্ত করবে না; বরং বাংলাদেশের অর্থনীতিতে সম্পদ, আয় ও ভোগের বৈষম্যের একটি গুরুত্বপূর্ণ চিত্রও সামনে আনতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের