অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে জানান দিলেন কাজল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ April, ২০২৫
১১:২৮ am
151 ভিউ

আরও খবর

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে জানান দিলেন কাজল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ April, ২০২৫ | ১১:২৮ 151 ভিউ
গত বছরের ২৫ অক্টোবর নেটফ্লিক্সে যখন ‘দো পাট্টি’ সিনেমাটি মুক্তি পায়- তখনই তার ভক্তরা ধরে নিয়েছিলেন, দীর্ঘ সাফল্যখরা কাটিয়ে উঠবেন কাজল। শশাংক চতুর্বেদি পরিচালিত ওই ড্রামা থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন কৃতি শ্যানন। চলতি বছরেও মুক্তি পাচ্ছে কাজল অভিনীত কমপক্ষে তিনটি সিনেমা। দারুণ সব গল্প নিয়ে সিনেমাগুলোর বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন বাজিগরের প্রিয়া চোপড়াখ্যাত কাজল মুখার্জি। তাই, ধরেই নেওয়া যায় বছরটি হবে কাজলের। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সতর্ক এ তনুজাকন্যা। সিনেমায় অভিনয়ের বিষয়ে চরিত্র নিয়ে কোনোরকম ছাড় দিতে নারাজ কাজল। সেই সংকল্পে স্থির থাকতে মনসুর খানের সুপারহিট সিনেমা জোশ-এ অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে বেশ হইচইও পড়ে গিয়েছিল। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ ‘জানে তু ইয়া জানে না’র মতো সুপারডুপার হিট সিনেমার পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়! আসলে প্রস্তাবটি ছিল শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করা। কাজলের হিসাবটাও ছিল এখানেই। যিনি সবেমাত্র ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তিনি হবেন শাহরুখের বোন? এটা কাজল মেনে নেননি। পরে তিনি মিডিয়াকে বলেছিলেন, ‘ওটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত’। পরে ওই চরিত্রটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। ২৭ জুন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় প্রমুখ। এরপর মুক্তি পাবে কেওজি ইরানি পরিচালিত সিনেমা ‘সারজামিন’। এতে কাজলের সঙ্গে অভিনয়ে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান, জিহান হান্ডা প্রমুখ। এ বছরই মুক্তি পাবে কিন্তু তারিখ নির্ধারিত না হওয়া কাজল অভিনীত আরেকটি সিনেমার নাম ‘মহারানি : কুইন অব কুইন্স’। এ সিনেমা নিয়ে কাজলভক্তদের আগ্রহ বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরন তেজ উপলাপতি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ধারণা করা হচ্ছে, তিনটি সিনেমার মধ্যে অন্তত দুটি সিনেমা ব্যবসাসফল হবে। পঞ্চাশ বছর বয়স কাজলের তেত্রিশ বছর বয়সি কাজলের ক্যারিয়ার নিয়ে এখন নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে এ সিনেমাগুলোর কারণে। তবে মিডিয়াকে পুরোনো কথার জবাব দিতেই যেন হয়রান হচ্ছেন এ নায়িকা। কাস্টিং-বিষয়ক গুজব যেন তার পিছু ছাড়ছে না। কিছুদিন আগে নতুন করে কথা উঠেছে অনিল শর্মা পরিচালিত রোমান্টিক পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘গাদার : এক প্রেমকথা’ সিনেমায় আমিশা নয়, কাজলকেই প্রস্তাব করা হয়েছিল সকিনা’র চরিত্রে অভিনয়ের জন্য। কাজল অবশ্য সরাসরি এ গুজবের সমাধান করে দিয়েছেন। তার সোজাসাপ্টা জবাব, ‘আমাকে ওই সিনেমায় অভিনয়ের জন্য কেউ প্রস্তাবই দেননি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা