‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৪ 27 ভিউ
সম্প্রতি নায়িকা শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সজলের নতুন চলচ্চিত্রের কাজ, সেখানে তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো ছিল। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল। ‘শাপলা শালুক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। পরিচালক সম্পর্কে সজল বলেন, তিনি অসম্ভব যত্ন নিয়ে কাজটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকায় শুটিং করেছি। তা-ও আবার গ্রামে। সম্প্রতি শেষ লটের শুটিং করে এলাম। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই শুটিং করেছি । সজল প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘দুর্বার’। পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এ বিষয়ে সংবাদমাধ্যমকে সজল বলেন, দুর্বার মূলত থ্রিলার ঘরানার সিনেমা। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। অপু বিশ্বাস সম্পর্কে তিনি বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা বেশি। তিনি আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে দুর্বার সিনেমার শুটিং দিয়ে বছর শেষ করব। আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। এভাবেই কাজ করে যেতে চাই। এক প্রশ্নের জবাবে সজল বলেন, যে ধরনের চরিত্রে ভিন্নতা আছে। গল্পে ভিন্নতা আছে। কোনো তাড়াহুড়া নেই আমার। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর