অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ – বর্ণমালা টেলিভিশন

অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৪:২৬ 60 ভিউ
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে অভিনেতা আফরান নিশোর সাথে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানের একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার একপর্যায়ে তাসনিয়া ফারিণ ইচ্ছা পোষণ করেন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের। ফারিণের সেই ইচ্ছা পূরণ হতে চলছে। শাকিব খানের পরের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’এ থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিণ। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’ এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’ পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’ অবশেষে ফারিণের সেই সুযোগ এসেছে, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছে না। ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এই সিনেমা তাঁকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এ বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’—এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তাঁর তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিণের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তাঁর প্রথম চলচ্চিত্র। ১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর, আর এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী