নিউজ ডেক্স
আরও খবর
জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা
ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান
শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বাদ জুমা একটি মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেয় সংগঠনটির নেতা-কর্মীরা। বক্তারা জানান, এটি কেবল একটি ডেমো কর্মসূচি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কেউ যদি আওয়ামী লীগের স্লোগান দেয় বা “জয় বাংলা” বলে, তবে তাকে গ্রেপ্তার করে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে। টক শোতে কেউ দলটির পক্ষে কথা বললে, তাকে সেখানেই গ্রেপ্তার করে সাত বছরের জেল দিতে হবে। পাশাপাশি যারা আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের সব সহায়-সম্পত্তি ও জায়গা-জমি বাজেয়াপ্ত করে জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে।’
সরকারের আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খোমেনী এহসান দাবি করেন, ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ১০ মাস ধরে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার নাটক করছে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুতুব বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ভারতীয় কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতাকে অস্থিতিশীল ও দখল করার পাঁয়তারা করছে, যার অংশ হিসেবে গোপালগঞ্জে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তবে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে বাংলার সালতানাত ছিনিয়ে নেওয়া হবে।’ সমাবেশ শেষে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পোড়ানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]