সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ | ৭:২১ 5 ভিউ
দিনাজপুরের চিরিরবন্দরে সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি ব্যবহারের জেরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিরিরবন্দর উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই তিনি চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিজ্ঞাপন অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং তিনি পেশায় মাটি ও বালু ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মেরিনা আক্তার ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার বিরোধপূর্ণ জমিতে স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ প্রচারের পর এই উত্তেজনার সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন সুলতানকে সাংবাদিক ইমরান আলীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন? নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’ সাংবাদিক ইমরান আলী দাবি করেন, তিনি নিজে এ বিষয়ে কোনো সংবাদ লেখেননি। তিনি বলেন, ‘গতকাল দুপুরে অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঠোফোনে আমাকে চিরিরবন্দর উপজেলা চত্বরে ডেকে নেন। সেখানে স্বাভাবিকভাবে কথা চলার একপর্যায়ে অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান এসে আমাকে হুমকি দিতে শুরু করেন। রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেন।’ অভিযোগের বিষয়ে সালেহীন সুলতান বলেন, ‘জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অথচ প্রকাশিত সংবাদে যুবদল নেতার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়েই জানতে চাইছিলাম তার (ইমরান) কাছে। সেখানে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে।’ তিনি আরও দাবি করেন, কথা-কাটাকাটিতে উচ্চ স্বরে কথা হয়েছে, তবে হত্যার কোনো হুমকি দেওয়া হয়নি এবং জিডির বিষয়ে তিনি কিছু জানেন না। বিজ্ঞাপন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, এক যুবদল নেতা স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার