হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ – বর্ণমালা টেলিভিশন

হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ | ৬:৫৯ 8 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকানা পরিবহনের বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ২০টিরও বেশি বাস আটকে রাখেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রেখে প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞাপন ভুক্তভোগী ওই শিক্ষার্থী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামের ফেসবুক গ্রুপে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার পথে বাসের সহকারী ৯০ টাকা ভাড়া দাবি করেন। ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয়পত্র দেখিয়ে হাফ পাস দিতে চাইলে চালক ক্ষুব্ধ হয়ে বলেন, “এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে।” শিক্ষার্থীর ভাষ্যমতে, বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন। ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬ নম্বরের ওই বাসের সহকারী আরও মন্তব্য করেন যে, বিনা ভাড়ায় তাঁদের বাসে নিলেও পোষাবে না। এই ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা বাসগুলো আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন এবং দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, বাস আটকে রাখার বিষয়টি তিনি অবগত আছেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার